# লেখকের পরিচয়

![](https://3502995838-files.gitbook.io/~/files/v0/b/gitbook-legacy-files/o/assets%2F-La_TEtDsP7G3fMoFiNl%2F-M9cxr9TtRbdwvhLUtLL%2F-M9d0Msyd1c41asros42%2FFazly%20Rabbi.JPG?alt=media\&token=44d0ab1c-7e22-4a53-ada6-0e83d6207430)

ফজলে রাব্বী খান মাদারীপুরের সন্তান । পড়ালেখা করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড  স্ট্যাটিস্টিকস এন্ড ডেটা সাইন্স-এ মাস্টার্স ।

২০১৪ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আয়ত্তাধীন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ( পিডিবিএফ ) -এ সহকারী প্রোগ্রামার হিসাবে কর্মরত রয়েছেন। ব্যক্তিগত ভাবে তিনি ডেটা সাইন্স সম্পর্কিত কয়েকটি গবেষণার সাথে যুক্ত রয়েছেন। &#x20;

লেখক ইতোপূর্বে  যৌথভাবে " কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি কোষ "  এবং " Dream's IT Job Solution " নামের দুইটি বই প্রকাশ করেছেন। এটি লেখকের ৩য় বই। বই লেখা ছাড়াও লেখক বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় প্রযুক্তি এবং অন্যান্য বিষয়ে বিশ্লেষণধর্মী কলাম লিখে থাকেন।&#x20;
